ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পিএসএলে দল পেলেন লিটন-রিশাদ
ডুয়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে জাতীয় দলে জায়গা হয়নি লিটন কুমার দাশের। তবে এবার সুখবর পেলেন অন্য জায়গা থেকে। লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
যদিও সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
মুস্তাফিজ ও সাকিবের পর দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরা। তবে এই ক্যাডাগরি থেকে দলে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এছাড়াও গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যা পিএসএলে তাকে দল পেতে সাহায্য করেছে।
প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)