ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পিএসএলে দল পেলেন নাহিদ; অবিক্রিত সাকিব-মোস্তাফিজ
ডুয়া ডেস্ক: আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ উপলক্ষ্যে লাহোর ফোর্টে চলছে পিএসএল ২০২৫-এর প্লেয়ার্স ড্রাফট, যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি ৫১০ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারও অংশ নিয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান নাম লেখালেও প্রথম ডাকে তারা অবিক্রিত রয়ে গেছেন। কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের প্রতি আগ্রহ দেখায়নি।
এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদও দলের বাইরে রয়ে গেছেন। তবে গোল্ড ক্যাটাগরিতে থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তাকে পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে।
বাংলাদেশ থেকে প্লাটিনাম ক্যাটাগরিতে দুইজন, ডায়মন্ড ক্যাটাগরিতে পাঁচজন, গোল্ড ক্যাটাগরিতে ১১জন এবং সিলভার ক্যাটাগরিতে ২১জন ক্রিকেটার নাম দিয়েছেন। তাদের মধ্যে এখনও কোনো ফ্র্যাঞ্চাইজি ডাকা হয়নি।
যদিও এখনই শেষ হয়নি এসব ক্রিকেটারের সুযোগ। ড্রাফটের শেষে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের নেওয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?