ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
পুয়ের্তো রিকোতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন, যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র পাঁচটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান পুয়ের্তো রিকোর সাইবা শহরের সাবেক রুজভেল্ট রোডস সামরিক ঘাঁটিতে মোতায়েন করেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার, অস্প্রে বিমান, পরিবহনযান এবং সামরিক সদস্যদের আনাগোনাও লক্ষ্য করা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবিয়ানে মোতায়েন করা হবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই পদক্ষেপ ভেনেজুয়েলার সরকার পতনের লক্ষ্যে নয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দাবি করে, ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী জাহাজে অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়েছে। কিন্তু ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়, নিহতদের মাদকচক্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
শনিবার (১৪ সেপ্টেম্বর) উত্তেজনা আরও বৃদ্ধি পায় যখন ভেনেজুয়েলার সরকার অভিযোগ করে যে, একটি মার্কিন যুদ্ধজাহাজ তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে একটি টুনা মাছ ধরার জাহাজে অভিযান চালিয়ে সেটিকে ৮ ঘণ্টা দখলে রাখে। ভেনেজুয়েলা জানিয়েছে, জাহাজটিতে থাকা ৯ জন মৎস্যজীবী ছিলেন নিরীহ ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত স্টেলথ প্রযুক্তির অধিকারী, যা শত্রু রাডারে সহজে ধরা পড়ে না। ভেনেজুয়েলার বিমানবাহিনীর হাতে থাকা এফ-১৬ বিমানগুলোর তুলনায় এসব এফ-৩৫ অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)