ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
জেন-জি বিক্ষোভের সহিংসতার বিচার হবে: সুশীলা কার্কি
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আশ্বাস দিয়েছেন যে, জেন-জি (Gen-Z) বিক্ষোভে সংঘটিত সহিংসতার বিচার করা হবে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।
শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর রবিবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ঘোষণা করেন। এছাড়া, তিনি তার সরকারের রূপরেখার অংশ হিসেবে নির্বাচনের প্রতিশ্রুতিও দেন।
সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বক্তব্যে কার্কি বলেন, বিক্ষোভের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হচ্ছে এবং এতে ষড়যন্ত্রের প্রশ্নও উঠে এসেছে। তিনি জানান, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন ব্যবসায়িক কমপ্লেক্স এবং ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুরের ঘটনায় তদন্ত চালানো হবে। সত্য উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সুশীলা কার্কি বলেন, "মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে আমি এমন পরিবর্তন আগে দেখিনি।" তিনি এ প্রজন্মের দাবিগুলো পূরণ করতে সকলকে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, "আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি; আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি। দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে ও দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে ইতিবাচক মনোভাব ও সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের কোনো বিকল্প নেই।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. নুরুল ইসলাম