ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরকারি কর্মচারীদের মিলছে টানা চার দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। ২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) থাকবে দুর্গাপূজার সাধারণ ছুটি।
এছাড়া ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) পড়ছে সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসগুলো বন্ধ থাকবে, যা সরকারি কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি নিশ্চিত করবে।
প্রসঙ্গত, সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিনদিন এবং দুর্গাপূজায় একদিন ছুটি দেওয়া হয়। তবে বিভিন্ন সময়ে নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি একাধিক দিন বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জন্য দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি এবং দুর্গাপূজায় দুই দিনের ছুটি অনুমোদন করেছিল উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর অনুমোদিত সেই তালিকার ভিত্তিতেই জনপ্রশাসন মন্ত্রণালয় এ বছরের ছুটির সময়সূচি নির্ধারণ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন