ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাবি ভোট গণনা শেষ, ফলাফলের জন্য অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে, এখন ফলাফলের জন্য উত্তেজনা ও অপেক্ষা বিরাজ করছে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন সব ভোট গণনা শেষ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রতিটি হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর ভোট গণনা শুরু হয়।
শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পর নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডেকে গণনা সাময়িক বন্ধ রাখে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণনা পুনরায় শুরু করা হয়। ফলাফল ঘোষণা প্রথমে শুক্রবার রাতে ঘোষণা করার কথা থাকলেও পরে দুই দফায় সময় বৃদ্ধি করে আজকের সন্ধ্যায় ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর