ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
জবি শিক্ষার্থী আবিষ্কার করেছেন নতুন গাণিতিক সূত্র
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর নতুন একটি গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল পাওয়ার-সাম (power-sum) নির্ণয়কে সহজ করে তুলবে। এই সূত্রটি ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo-তে প্রকাশিত হয়েছে।
আমিনুর রহমানের জন্ম ও শৈশব সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামে। তিনি আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অনলাইন প্ল্যাটফর্ম Our Math School এ GRE Math পড়ান।
আমিনুর জানান, দীর্ঘ ১৬ বছরের গবেষণার ফলস্বরূপ তিনি এই সূত্র আবিষ্কার করেছেন। ২০০৯ সাল থেকে সূত্রটি নিয়ে কাজ শুরু করেন, কিন্তু প্রকাশের সঠিক মাধ্যম জানতেন না। বহু ব্যর্থতার পর অবশেষে ২০২৫ সালে নিজের গবেষণাপত্র লিখে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ করতে সক্ষম হন।
শৈশব থেকেই গবেষণার প্রতি তার আগ্রহ ছিল। নবম শ্রেণিতে প্রথম গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। পরে কলেজে আরেকটি থিওরি তৈরি করেন এবং বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারভাল টেবিল মেথড’ উদ্ভাবন করেন। অর্থনৈতিক সংকট ও পারিবারিক সমস্যা গবেষণাকে কিছুদিন বাধাগ্রস্ত করলেও টিউশনি করে তিনি সংসার চালান। করোনাকালে অনলাইনে পড়ানো শুরু করেন এবং Our Math School নামে ইউটিউব চ্যানেল খুলেন।
২০২১ সালে ৬০০ পৃষ্ঠার Geometry for Competitive Exam বই প্রকাশ করেন, যদিও প্রচারণার অভাবে বইটি সফল হয়নি। পরে ২০২৪ সালে দেশের সবচেয়ে বড় GRE Math অনলাইন কোর্স তৈরি করেন, যেখানে রয়েছে ২৮১টি ভিডিও এবং ৫০টির বেশি টেস্ট। এই কোর্স তৈরির জন্য প্রায় ৩ লাখ টাকা ধার করতে হয়।
তার ২০২৫ সালের গবেষণায় ‘ইন্টারভাল টেবিল মেথড’ ব্যবহার করে পাওয়ার-সাম নির্ণয়ের একটি সহজ পদ্ধতি উপস্থাপন করেছেন, যা Bernoulli সংখ্যা বা Stirling সংখ্যার প্রয়োজন কমিয়ে দেবে। গবেষকরা মনে করছেন, এটি কম্পিউটেশনাল ম্যাথমেটিকসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি সহজতর হবে।
আমিনুর আরও জানান, তার গবেষণা এখানেই শেষ নয়। তিনি আরও দুইটি গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার লক্ষ্য রাখেন। তিনি আশা করছেন, বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ