ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জাকসু ফল বিলম্বে ক্ষুব্ধ শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় ব্যবস্থাপনা ও দক্ষতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হওয়া উচিত। কিন্তু যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তাদের সময় ব্যবস্থাপনা ও দক্ষতা কতটা সীমিত তা জাকসু নির্বাচনের মাধ্যমেই স্পষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন, “পুরো বিশ্ব সেকেন্ড হিসেবে এগোয়, আর আমরা দিন-মাস হিসেবে কাজ করি। এর ফলে আমরা কতটা প্রোডাক্টিভ সময় নষ্ট করছি, তার কোনো হিসেব নেই। তাহলে আমরা কীভাবে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকব?”
জাহিদুল ইসলাম সতর্ক করে বলেন, “দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক ও প্রশাসনের দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না; চলতে দেওয়া হবে না।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত