ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিবির প্যানেলের কাছে সাবেক নেতার দুই চাওয়া
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন। বাকি তিনটি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এদিকে, ডাকসু নির্বাচনে বিজয়ী এই প্যানেলের কাছে দুটি বিশেষ আবদার জানিয়েছেন সাবেক ছাত্র শিবির নেতা এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই চাওয়াগুলো তুলে ধরেন।
ড. মির্জা গালিব তার পোস্টে লিখেছেন, "ঢাবিতে ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র দুইটা।" তার প্রথম চাওয়া হলো: "মেঘমল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে - এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা।"
তার দ্বিতীয় চাওয়া হলো: "দল-মত-পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হ্যারাসমেন্ট বা বুলিং এর শিকার না হয়, এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)