ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওয়ানডেতে ৩৪৬ রান করে রেকর্ড গড়ল ভারতের ইরা যাদব
ডুয়া ডেস্ক: আইপিএল নারী দলে জায়গা হয়নি তার, তবে এর পরেই গড়লেন ইতিহাস। ওয়ানডেতে মুম্বাইয়ের হয়ে ৩৪৬ রানের ইনিংস খেলেছেন আইপিএলে দল না পাওয়া ইরা যাদব। এজন্য তিনি খেলেছেন মাত্র ১৫৭ বল। ৪২ টি চার ও ১৬টি ছক্কা মেরে ইরার স্ট্রাইকরেট দাঁড়িয়েছে ২২০.৩৮।
ভারতের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করেছেন। মেঘালয়ের বিপক্ষে আলুরে তাঁর দল করে ৩ উইকেটে ৫৬৩ রান। যা মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ। আর বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলে-মেয়ে মিলিয়ে সর্বোচ্চ স্কোর।
যদিও ৩৪৬ রান মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে সর্বোচ্চ নয়। এমপুমালাঙ্গার হয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪২৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তবে ইরা যাদবই প্রথম ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি পেলেন, বয়সভিত্তিক ক্রিকেটে ভেঙেছেন স্মৃতি মান্ধানার রেকর্ড।
ওপেনার যাদব দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক হার্লি গালার সঙ্গে ২৭৪ রানের জুটি গড়েন। গালাও সেঞ্চুরি করেছেন। ৭৯ বলে ১১৬ রান করেছেন তিনি। এই জুটিতে ইরা যাদবের অবদান ৭১ বলে ১৪৯। এরপর তৃতীয় উইকেট জুটিতে দীক্ষা পাওয়ারের সঙ্গে ১৮৬ রানের জুটি গড়েন। এই জুটিতে ইরা ছিলেন আরও বিধ্বংসী, করেছেন ৫০ বলে ১৩৭ রান। মেঘালয়ের ৩ বোলার ১০০ বা এর চেয়ে বেশি রান দিয়েছেন।
জানা গেছে গত ডিসেম্বরে হওয়া মেয়েদের আইপিএলের নিলামে উঠেছিল ১৪ বছর বয়সী ইরা যাদবের নাম। তবে কেউ তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মূল দলেই নেই, যাদবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)