ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপে প্রথম ম্যাচেই আফগানিস্তানের দাপট
স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে একতরফা আধিপত্য দেখিয়েছে আফগানিস্তান। ব্যাট হাতে সেদিকুল্লাহ অতল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে ভর করে তারা দাঁড় করায় চ্যালেঞ্জিং সংগ্রহ। জবাবে হংকংকে ৯৪ রানে গুটিয়ে দিয়ে ৯৪ রানের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রশিদ খানের দল।
প্রথমে ব্যাট করে আফগানরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৮ রান। ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝপথে চাপের মুখে পড়ে দলটি। তবে অতলের দায়িত্বশীল ব্যাটিং আর ওমরজাইয়ের ঝড়ো ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অতল অপরাজিত থাকেন ৫২ বলে ৭৩ রানে, তার ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা। অন্যদিকে ওমরজাই খেলেন মাত্র ২১ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছিল ২ চার ও ৫ ছক্কা।
টার্গেট তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে হংকং। মাত্র ২২ রানে তারা হারায় ৪ উইকেট, যার মধ্যে দুটি রানআউট। পরবর্তীতে অধিনায়ক ইয়াসিম মোর্তজাই (২৬ বলে ১৬) আর বাবর হায়াত (৪৩ বলে ৩৯) কিছুটা প্রতিরোধ গড়লেও দলের ভরাডুবি ঠেকাতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৯৪।
আফগান বোলারদের মধ্যে গুলবাদিন নাইব ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় শিকার করেন ২ উইকেট। ফজলহক ফারুকি নেন ২ উইকেট ১৬ রানের বিনিময়ে।
হংকংয়ের হয়ে আয়ুশ শুক্লা ও কিনচিত শাহ নেন দুটি করে উইকেট। তবে ব্যাট হাতে কারও কাছ থেকেই উল্লেখযোগ্য অবদান আসেনি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)