ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পাঁচ ব্যাংক নিয়ে গঠিত হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’
নিজস্ব প্রতিবেদক: সরকার দুর্বল অবস্থায় থাকা পাঁচটি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এ উদ্দেশ্যে সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করে।
গত রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠার রূপরেখার খসড়া অনুমোদন দেয় সরকার। সূত্রে জানা গেছে, একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
ওয়ার্কিং কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে এই পাঁচটি ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহম্মদকে। অন্য সদস্যরা হলেন:
• অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন
• উপসচিব ফরিদ আহমেদ
• আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম
• বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন
• অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন
অফিস আদেশে বলা হয়েছে, কমিটির সদস্যরা সভায় উপস্থিতির জন্য নিয়ম অনুযায়ী সম্মানী পাবেন।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত হবে। নতুন ব্যাংকের অনুমানিত মূলধন ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে প্রাথমিক ২০ হাজার ২০০ কোটি টাকা সরকার যোগান দেবে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল ও ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর