ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত, বললেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব
ডুয়া নিউজ: নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন।’
গতকাল শনিবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। (এটি) আমার ব্যক্তিগত মতামত। জানি না কী হবে।’
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের ওই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে এসব তথ্য জানান উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম ও উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। তার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে।’
কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।’
একই প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য চাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক