ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা কার্যক্রম।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২টার আগেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের জন্য ভোট গণনার প্রতিটি ধাপ সরাসরি এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে।
সারাদিনের ভোটে কোনো ধরনের বড় অঘটন ঘটেনি, ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। কমিশনের তথ্য অনুযায়ী, এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।
হলভিত্তিক ভোটের তথ্য অনুযায়ী—
জহুরুল হক হল: মোট ভোটার ১৯৬৩ জন, ভোট দিয়েছেন ১৬৫৮ জন (৮৩.৪৩ শতাংশ)।
এস এম হল: ভোটার ৬৬৫ জন, কাস্টিং হয়েছে ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)।
জগন্নাথ হল: ভোটার ২২২২ জন, কাস্টিং ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)।
রোকেয়া হল: ৫৬৭৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৯০৭টি (৬৯ শতাংশ)।
মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৭৪ জনের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী ও ২০ হাজার ৯১৫ জন ছাত্র। এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ