ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বচন: গুজবে কান না দেওয়ার আহ্বান ঢাবি প্রশাসনের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও এটিকে ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ যথারীতি চলছে। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং নির্ধারিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কোনো কারণে ভোট স্থগিত বা বন্ধ করা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ভোটগ্রহণ বন্ধ হয়েছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রার্থীদের এবং ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে শান্তভাবে ভোট প্রদানের প্রক্রিয়ায় অংশ নিন।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা সফল হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত