ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
কোরআন পোড়ানো নিয়ে রাবি ভিসি
‘প্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকেই খেলতে দেব না’
ডুয়া নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে।
আজ রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে উপাচার্য লেখেন, ‘আমাদের প্রিয় এই বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর এক চক্রান্ত চলছে। যেকোনো উপায়ে এটা অস্থিতিশীল করার জন্য কিছু পক্ষ উঠেপড়ে লেগেছে। অন্তত চারটি হলে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, মুসলিমদের অত্যন্ত প্রিয় একটি জায়গায় আঘাত করা।’
অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এটা সুস্পষ্ট উসকানি। একদল অত্যন্ত নীচ মানুষ নামের কলঙ্ক এ ঘটনা ঘটিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আমি আমার ছাত্রছাত্রীদের ধন্যবাদ দিতে চাই, তারা এই উসকানিমূলক কর্মকাণ্ডের ফাঁদে পা দেয়নি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। এটা আমরা যেকোনো মূল্যে ধরে রাখব ইনশাআল্লাহ। আমরা দুষ্কর্মকারীদের জিততে দেব না। তারা চায় আমাদের ভেতর সম্প্রীতি নষ্ট করতে, এটা আমরা হতে দিতে পারি না।’
রাবি উপাচার্য বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো পুরোদমে কাজ করছে। আমরা খুব শিগগিরই জানতে পারব কারা এই ন্যক্কারজনক কাজগুলো করেছে।’
অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ধর্ম, বর্ণ, আঞ্চলিকতার ঊর্ধ্বে সবার। সব ছাত্রছাত্রীর এই বিশ্ববিদ্যালয়ের ওপর সমান অধিকার। আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে আমরা খেলতে দেব না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)