ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টা যা বললেন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৪ অক্টোবর যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং এতে সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা এবং হুমকি পাওয়ার অভিযোগের মধ্যে এই ঘোষণা এসেছে।
চলতি মাসের শুরুতে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার এই নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়ে বলেছেন যে তিনি তার শুরু করা কাজগুলো এগিয়ে নিতে চান এবং ‘ওয়ানডে ইনিংস’ খেলতে প্রস্তুত। অন্যদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং তাকে ক্রিকেটাঙ্গনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি স্বতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।”
নির্বাচনকে ঘিরে বুলবুলকে হুমকির অভিযোগ এবং ‘তামিম ইকবাল বিএনপির, আমিনুল ইসলাম বুলবুল সরকারের প্রার্থী’ – এমন গুঞ্জনও আলোচনার জন্ম দিয়েছে। তবে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছারই প্রতিফলন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পঁচিশ সদস্যের বোর্ডে তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাব (ক্যাটাগরি-১) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি-২ (আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি) থেকে ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ১০ জন পরিচালক নির্বাচন করেন। এছাড়াও ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২ জন পরিচালক মনোনীত করে। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ