ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৩ সেপ্টেম্বর ইউনূস সরকারের পদত্যাগে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে সবক্ষেত্রে ব্যর্থ দাবি করে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে তাদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
নেতারা অভিযোগ করেন, ৮ আগস্ট ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশের রাষ্ট্র পরিচালনায় জনআকাঙ্ক্ষা এবং জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়েছে। বিশেষ করে সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রামে মানবিক করিডর নির্মাণ এবং মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন জাতীয় প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে তুলে দেওয়াকে তারা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী মনে করেন।
গণতান্ত্রিক বাম ঐক্যের দাবি, সরকারের নীতিমালা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
তারা আরও অভিযোগ করেন, জাতীয় ঐক্য বিনাশ ও নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতকদের ব্যবহার করা হচ্ছে।৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি ঘটনার প্রেক্ষিতে তারা প্রশ্ন তুলেছে, ‘সরকার পরিচালনা করছেন কে?’
পরিস্থিতির আলোকে গণতান্ত্রিক বাম ঐক্য সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে রাজপথে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।
জোট আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচি পালন করবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ