ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটল এই ঘটনা
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মাঠে সময় সময়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, কিন্তু সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে বিরল। কানাডা বনাম স্কটল্যান্ডের ওয়ানডে ম্যাচে ইনিংসের শুরুতেই দুই ওপেনার পরপর দুই বলেই আউট হয়ে যান, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল।
১৮৭৭ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের শুরু থেকে কখনও ইনিংসের প্রথম দুই বলে একই দলের দুই ওপেনার আউট হননি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের পর্বে এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
কানাডার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার করতে ডাকেন ফাস্ট বোলার ব্র্যাড ক্যারি। তার প্রথম বলেই আলি নাদিম স্লিপে মার্ক ওয়াটের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় বলেই পারগত সিংহ স্ট্রেট ড্রাইভ খেলেন, তবে রান নেওয়ার সময় যুবরাজ শর্মা ক্রিজের বাইরে চলে গিয়ে রান আউট হন। এভাবেই পরপর দুই বলে দুই ওপেনার আউট হয়ে যান।
ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডের দাপট ছিল দৃশ্যমান। এক সময় ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল কানাডা। তারা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৪ রান করতে সক্ষম হলেও জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান তুলে জয় নিশ্চিত করে স্কটিশরা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)