ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৪০ দিনের ভূয়া তেল খরচ দেখানোর অভিযোগ, দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ির জ্বালানি খরচে বিশাল অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে রবিবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
অভিযোগে বলা হয়েছে, কর্মকর্তারা সরকারি গাড়ি ব্যবহার না করলেও কাগজে ভুয়া জ্বালানি বিল দেখিয়ে কোটি কোটি টাকা উত্তোলন করেছেন। বিশেষ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের কার্যক্রম ৪০ দিন বন্ধ থাকলেও, অফিস না করা সত্ত্বেও গাড়ির জন্য দৈনিক ১৪–১৫ লিটার তেলের খরচ দেখানো হয়েছে।
ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি মাসে প্রায় ৫ কোটি টাকা জ্বালানিতে ব্যয় করে। মে ও জুন মাসে কার্যত অফিস বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই।
দুদক জানিয়েছে, অভিযোগের সঙ্গে সম্পর্কিত নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ ও প্রাথমিক যাচাইয়ের জন্য আজ এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি