ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাকিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ১
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার চলমান এক ক্রিকেট ম্যাচ চলাকালে এই বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একাধিক দর্শক ও খেলোয়াড়।
বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক স্থানীয় গণমাধ্যম ‘ডন’-কে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলাকালে হঠাৎ বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একজন পুলিশ মুখপাত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’-কে বলেন, “বিস্ফোরণের শব্দে মাঠ কেঁপে ওঠে, মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। কয়েক মিনিটের জন্য চারপাশে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়।”
পাকিস্তানে এমন হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। বিশেষ করে গণসমাবেশ, ক্রীড়া ইভেন্ট এবং জনবহুল স্থানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস