ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
ট্রাম্পের পদত্যাগের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো বিক্ষোভকারী। তারা দাবি করেছেন, প্রশাসন অবিলম্বে রাজধানীর রাস্তায় মোতায়েনকৃত সামরিক বাহিনী প্রত্যাহার করুক।
রোববার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগের দাবি জানিয়েছেন। “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”, “ডিসিকে মুক্ত করো” ও “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো” জাতীয় স্লোগানসহ পোস্টার হাতে তারা রাজধানীর রাস্তায় উপস্থিত ছিলেন।
এই মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকরা। অ্যালেক্স লফার নামে এক বিক্ষোভকারী বলেন, “আমি এসেছি ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে।”
ট্রাম্প দাবি করেছেন, অপরাধ নিয়ন্ত্রণে আনতেই গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন। তার বক্তব্য, এতে “আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা” পুনঃপ্রতিষ্ঠিত হবে। এছাড়া তিনি রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়েছেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) সহ অন্যান্য ফেডারেল বাহিনীকে রাস্তায় নামিয়েছেন। সমালোচকেরা এটিকে ফেডারেল ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ন্যাশনাল গার্ড সাধারণত ৫০টি অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে থাকে, কিন্তু ডিসি ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকে।
ট্রাম্প গত মঙ্গলবার শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার সাংবাদিকদের জানিয়েছেন, প্রশাসন ইতোমধ্যে আইসিই এজেন্ট ও সামরিক যান শিকাগোতে পাঠিয়েছে এবং আরও পাঠানোর পরিকল্পনা রয়েছে।
কেসি নামে এক প্রতিবাদকারী বলেন, “ডিসিতে যা হচ্ছে, অন্য একনায়কতান্ত্রিক সরকারও তাই করে। যদি মানুষ সহ্য করে, এটি অন্য জায়গায়ও সম্প্রসারিত হবে। তাই আগে থামানো জরুরি।”
বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে দুই হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, ডিসিতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তবে মিশনের চূড়ান্ত সমাপ্তির সময় এখনও অনিশ্চিত।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা