ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপা মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তিনি সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানান।
শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম হায়দার বলেন, “জাতীয় পার্টির অফিসে যেভাবে হামলা হয়েছে, তার দায় কোনোভাবেই গণঅধিকার পরিষদ এড়াতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, জাতীয় পার্টি কখনো রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়নি। যারা এমন কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) আইনে নিষিদ্ধ করার বিধান আছে, এবং গণঅধিকার পরিষদ এখন সেই আইনের আওতায় পড়ে গেছে।
শামীম হায়দার পাটোয়ারীর অভিযোগ, যারা মব তৈরি করছে তাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং উল্টো যারা প্রতিবাদ করছে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এভাবে একটি রাষ্ট্র বা সরকার চলতে পারে না। সরকারের দায়িত্ব হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
তিনি জোর দিয়ে বলেন, সরকার যদি সত্যিই আইনের শাসনে বিশ্বাস করে, তবে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এ সময় নুরুল হক নুরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে জাপার কার্যালয়ে হামলার ঘটনায়ও তদন্ত কমিটি গঠনের দাবি তোলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)