ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নুরুল হকের কবর অবমাননায় ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার এ ঘটনার নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, নুরুল হকের কবর অবমাননা ও মরদেহ দাহ করার ঘটনা আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক সভ্য সমাজব্যবস্থার চরম অপমান। এ ধরনের বর্বরতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সরকার জানায়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জীবিত-মৃত সবার মর্যাদা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।
আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহির বাইরে নয়। এই নৃশংস ঘটনার দায়ীদের তাদের কর্মফল ভোগ করতে হবে। একইসঙ্গে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকার দেশের সব নাগরিককে ঘৃণা ও সহিংসতা বর্জন করে ন্যায়বিচার, মানবতা ও মর্যাদার পক্ষে একসাথে দাঁড়ানোর আহ্বান জানায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর