ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিদায়ী আবেগে মেসির জোড়া গোল, আর্জেন্টিনার দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে এক আবেগঘন রাতে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। জাতীয় দলের সম্ভাব্য শেষ হোম ম্যাচে পরিবারকে সঙ্গে নিয়ে মাঠে হাজির হয়ে ভক্তদের অভিবাদন পেলেন তিনি। সেই আবেগঘন মুহূর্তের পূর্ণতা এল মাঠের পারফরম্যান্সে— জোড়া গোল করে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ে মূল ভূমিকা রাখলেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা। দলের আরেক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
শুরু থেকেই হাসি-খুশি মেজাজে ছিলেন মেসি। ওয়ার্ম-আপ থেকে জাতীয় সঙ্গীত— সর্বত্রই দেখা গেছে আবেগময় উপস্থিতি। তবে গ্যালারি থেকে দর্শকদের করতালি ও উল্লাস তাকে আরও আবেগি করে তোলে। সেই অভ্যর্থনায় চোখে ভিজে ওঠে আনন্দাশ্রু। ম্যাচ শেষে গ্যালারির ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে কৃতজ্ঞতা জানান এলএমটেন, আর আলোর ঝলকানিতে উদ্যাপিত হয় তার বিশেষ এই রাত।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগের দিনই মেসির প্রশংসায় ভাসিয়ে জানিয়েছিলেন ঘরের মাঠে আরেকটি স্মরণীয় মুহূর্তের প্রত্যাশা। খেলায় তা পূর্ণ হলো নিখুঁতভাবে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আকাশি-সাদা জার্সিধারীরা। বল দখলে তারা ছিল ৭৭ শতাংশ সময় এগিয়ে, শট নেয় ১৭টি, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভেনেজুয়েলা ৫টি শট নিলেও একটিও ছিল না লক্ষ্যে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)