ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পোশাকশ্রমিকদের বেতন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমন সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিজিএমইএ জানায়, সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংক তীব্র তারল্য সংকটে ভুগছিল, যার কারণে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো রপ্তানিমূল্য প্রত্যাবসন (রপ্তানির বিপরীতে প্রাপ্ত আয়) হওয়ার পরও অর্থ পাচ্ছিল না। এর ফলে কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না, যা শিল্পের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছিল।
এই অচলাবস্থা নিরসনের অনুরোধ নিয়ে ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ, সহ-সভাপতি শিহাবসহ সংগঠনের পরিচালকেরা বৈঠক করেন। এই বৈঠকের ফলস্বরূপ বাংলাদেশ ব্যাংক অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ সংশ্লিষ্ট কারখানাগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখিত ব্যাংকগুলো থেকে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ অর্থ বুঝে নেওয়ার অনুরোধ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক