ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
রাত পোহালেই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ
স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার রাতটা ফুটবলপ্রেমী ও লিওনেল মেসির ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্তের পূর্বাভাস দিচ্ছে। কারণ, রাত পোহালেই শুক্রবার ভোর ৫টায় ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে নিজেদের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে শেষবারের মতো মাঠে নামবেন প্রিয় তারকা লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মেসি আগেই ঘোষণা দিয়েছেন যে এটিই হবে ঘরের মাঠে তার শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এই ঐতিহাসিক মুহূর্তটি স্টেডিয়ামে বসে মেসির পুরো পরিবার উপভোগ করবেন, এবং সারা বিশ্বের হাজার হাজার ভক্ত টেলিভিশনের পর্দায় এই ম্যাচটির সাক্ষী হবেন।
ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, ভেনেজুয়েলা বর্তমানে টেবিলের ৭ নম্বরে থেকে প্রচণ্ড চাপে আছে এবং ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে তাদের জিততেই হবে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে তরুণ ফুটবলারদের পরখ করে দেখবেন, তবে অভিজ্ঞ খেলোয়াড় যেমন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও দলে থাকছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া