ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পর্দায় বৃষ্টি, অন্তরে প্রেম! ফেরদৌস-শ্রীলেখার লুকোনো কেমিস্ট্রি
নিজস্ব প্রতিবেদক:নব্বইয়ের দশকে নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ঢালিউড তারকা ফেরদৌস আহমেদ ও টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর।
এই সিনেমাতেই ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুটিংয়ের সময় কাছাকাছি আসেন ফেরদৌস ও শ্রীলেখা, সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক।
এরপর ঢাকায় ‘সিংহ পুরুষ’ নামের একটি সিনেমার শুটিংয়ে ফের শ্রীলেখার আগমন ঘটে। যদিও সিনেমাটিতে ফেরদৌস ছিলেন না, তবে শ্রীলেখার যুক্ত হওয়াটা ছিল ফেরদৌসের সান্নিধ্যে থাকার উদ্দেশ্যে। এই পর্যায়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়।
তবে দীর্ঘস্থায়ী হয়নি এই প্রেম। পরে ফেরদৌসের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর ঘনিষ্ঠতা তৈরি হলে শ্রীলেখার সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে।
পরবর্তীতে শ্রীলেখা একজন সহকারী পরিচালককে বিয়ে করলেও সেই সম্পর্কও স্থায়ী হয়নি। দুই বাংলার ইন্ডাস্ট্রিতে ফেরদৌস ও শ্রীলেখার সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলা না হলেও ঘনিষ্ঠজনেরা বিষয়টি জানতেন।
২০২৩ সালে ঢাকায় একটি চলচ্চিত্র উৎসবে এসে শ্রীলেখা জানান, ফেরদৌসকে ‘হঠাৎ বৃষ্টি’তে নেওয়ার জন্য তিনিই নির্মাতাকে সুপারিশ করেছিলেন।
এ সিনেমা থেকে জন্ম নেওয়া বন্ধুত্ব আর প্রেমের স্মৃতি আজও অনেকের কাছেই রোমাঞ্চকর।এদিকে গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় ফেরদৌস গণমাধ্যমের আড়ালে রয়েছেন। ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায়, তিনি বর্তমানে কলকাতায় বন্ধু ঋতুপর্ণার বাসায় অবস্থান করছেন, তবে ঋতুপর্ণা এ দাবি অস্বীকার করেছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ