ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
২০ লাখ শেয়ার কিনলেন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
ব্যাংকের উদ্যোক্তা সোহেলা হোসাইন পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকটির ২০ লাখ শেয়ার ক্রয় করেছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারমূল্যে শেয়ারগুলো কিনেছেন বলে জানিয়েছেন।
এর আগে, ২১ আগস্ট তিনি ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণায় তিনি জানিয়েছিলেন যে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার পাবলিক ও ব্লক মার্কেট থেকে বর্তমান বাজারদরে ক্রয় করবেন।
বিশ্লেষকদের মতে, উদ্যোক্তার এই সক্রিয় শেয়ার ক্রয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াবে। কারণ ব্যাংকের শেয়ার এবং পরিচালনায় উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাজারে ইতিবাচক সংকেত হিসেবে কাজ করে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)