ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল ইসলাম বুলবুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন। প্রায় তিন মাস আগে বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার সময় তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলেও এবার মত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন বুলবুল। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তিনি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চান।
নির্বাচন প্রসঙ্গে বুলবুল জানান, বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। সেটাই প্রথম ধাপ, এবং সেখানেই সক্রিয়ভাবে থাকার পরিকল্পনা আছে।
উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থেকে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার নির্বাচনে অংশগ্রহণ বিসিবির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)