ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্টে ফিরল বিচার বিভাগের নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবীদের মতে, এই রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা পুনরায় সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে। এছাড়া সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় স্থাপনে বাধা অতিক্রম করতে পারবে।
রায় ঘোষণা করেছেন হাইকোর্টের বেঞ্চ—বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তারা জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রুলের ওপর শুনানি শেষ হয়েছিল ১৩ আগস্ট। এরপর ২ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অ্যামিকাস কিউরি হিসেবে ছিলেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া এবং ইন্টারভেনর হিসেবে ছিলেন আইনজীবী আহসানুল করিম।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় স্থাপনের নির্দেশ চেয়ে গত বছরের ২৫ আগস্ট সাতজন আইনজীবী সুপ্রিম কোর্টে রিট দায়ের করেন। তারা হলেন: মোহাম্মদ সাদ্দাম হোসেন, মো. জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, আমিনুল ইসলাম শাকিল এবং যায়েদ বিন আমজাদ।
প্রাথমিক শুনানি শেষে ২৭ অক্টোবর ২০২৪ হাইকোর্ট বেঞ্চ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং কেন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে না তা জানতে রুল জারি করে। আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়।
পরে প্রধান বিচারপতি বিষয়টি হাইকোর্ট বেঞ্চে পাঠান। বেঞ্চে উভয় পক্ষে কয়েকদিন শুনানি শেষে ২ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হলো, যা অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও সুপ্রিম কোর্টের ক্ষমতা পুনর্বহালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়