ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অকালেই ঝরে গেল মেহেরপুরের ফুটবল তারকা সুস্মিতা
নিজস্ব প্রতিবেদক:মাত্র ১৬ বছর বয়সেই থেমে গেল সবকিছু। চোখে একরাশ স্বপ্ন আর মনে উদ্যমতা নিয়ে খেলার মাঠে দৌড়ঝাঁপ করা সুস্মিতা আর নেই। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। প্রথমে যশোর ও পরে ঢাকায় তাকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে মাঠে ফেরা হলো না এই প্রতিভাবান কিশোরীর।
চিকিৎসকদের মতে, ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কিডনিতে জটিলতা দেখা দেয়, যা সময়ের সঙ্গে আরও গুরুতর আকার ধারণ করে। একপর্যায়ে এই জটিলতা প্রাণঘাতী হয়ে ওঠে।
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি সুস্মিতা ছোটবেলা থেকেই নানাবাড়িতে বড় হয়েছেন, বাবা-মায়ের বিচ্ছেদের পর। অভাব-অনটনের মাঝেও একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি এগিয়ে গেছেন পড়াশোনা ও খেলাধুলা—দুই পথেই।
শুধু লেখাপড়াতেই নয়, ফুটবলেও ছিল তার অসাধারণ প্রতিভা। জেলার নারী ফুটবলে নেতৃত্বগুণ ও পারফরম্যান্সের দিক থেকে প্রথম সারির খেলোয়াড় ছিলেন তিনি। তার নেতৃত্বেই গড়ে ওঠে মেহেরপুর জেলা নারী ফুটবল দল, যেখানে তিনি ছিলেন অধিনায়ক।
সুস্মিতার নানা আব্দুস সালাম বলেন, “প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।”সুস্মিতার অকালমৃত্যুতে হরিরামপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্কুলের শিক্ষক, সহপাঠী ও ক্রীড়ামোদীদের চোখে জল। এক উদীয়মান তারকার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে দাফন সম্পন্ন হয়েছে।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)