ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সিপিএলের সময় সূচি প্রকাশ
ডুয়া ডেস্ক : আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন আসরের পর্দা উঠবে। প্রায় এক মাসের এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।
শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
সম্প্রতি বেশ কয়েকটি দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ায় মান সম্পন্ন ক্রিকেটার পেতে দলগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এ দিকটি বিশেষভাবে বিবেচনা করবে সিপিএল কতৃপক্ষ। এ নিয়ে তারা আলাদাভাবে কাজ করবে ফ্যাঞ্চাইজিগুলোর সঙ্গে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেল জানিয়েছেন, ২০২৫ সালের সিপিএলকে আরো রোমাঞ্চিত করতে কাজ করবেন তারা।
এছাড়া প্রধান পরিচালনা কর্মকর্তা লিনফোর্ড ইনভারারি বলেছেন, সিপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নয়ন ও প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সিপিএলে তিনবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ। গত আসরে তারা অংশ নেয়নি। আসন্ন আসরেও তাদের দেখা যাবে না। এবারের সিপিএলেও গত আসরের মতো ছয়টি দল খেলবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস, ট্রিনবাগো নাইট রাইডার্স ও অ্যান্টিগা অ্যান্ড বার্বুদা ফ্যালকন্স। আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?