ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হাইকোর্টের আদেশে ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর বিচারপতি হাবিবুল গণি নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানিতে এই সিদ্ধান্ত আসে।
এর আগে ঘোষিত তফশিল অনুযায়ী, ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সমর্থিত জিএস প্রার্থীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী।
২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রত্যাহার করেছেন, আর বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা বিভিন্ন পদে—সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন,সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন,সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন,কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন,গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন,ক্রীড়া সম্পাদক: ১৩ জন,ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন,সমাজসেবা সম্পাদক: ১৭ জন,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন,মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন,ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন,সদস্য পদে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা: ২১৭ জন,সবমিলিয়ে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি