ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবি পূরণ না হওয়ায় উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষকের অবরোধ করেছে। রোববার (৩১ আগস্ট) বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে শিক্ষকদের বের হতে দেয়নি। সন্ধ্যা ছয়টায়ও অবরুদ্ধ ছিলেন শিক্ষকরা।
প্রতিবাদরত শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না। সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পৃথক পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রির সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীদের দাবি পূরণ হয়নি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার জানান, কম্বাইন্ড ডিগ্রির জন্য চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। নতুন ভর্তি শিক্ষার্থীরা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড কোর্স নিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় আইনের কারণে দুই অনুষদকে একত্র করা সম্ভব নয়।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা ২৫ জুলাই থেকে আন্দোলন চালাচ্ছেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “আমাদের মূল দাবি হলো এক পেশায় এক ডিগ্রি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।”
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরা বলেন, “টানা ৩৬ দিন ক্লাস ও পরীক্ষা বর্জনের পরেও শিক্ষকরা তিনটি ডিগ্রি রাখার সিদ্ধান্তে অটল। ভবিষ্যতে এটি চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল