ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) এই হুমকি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।
এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
ঘটনার পর উভয় পক্ষ পাল্টা অভিযোগ করেছেন। জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের কর্মীরা দাবি করেছেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করেছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পৌঁছান।
উল্লেখ্য, সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত সব নির্বাচনে অংশ নিয়েছে। সংসদে তারা বিরোধীদলীয় ভূমিকা পালন করার পাশাপাশি সরকারের মন্ত্রিসভাতেও অংশ নিয়েছে।
গণঅধিকার পরিষদসহ কিছু রাজনৈতিক দল দাবি করছে, জাতীয় পার্টি সরকারের কার্যক্রমকে বৈধতা দেয়ার ক্ষেত্রে সহযোগী ভূমিকা নিয়েছে। তাদের মতে, আওয়ামী লীগের কার্যক্রমের পাশাপাশি জাতীয় পার্টির কর্মকাণ্ডও সীমাবদ্ধ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু