ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হাসনাত ইস্যুতে ক্ষুব্ধ হয়ে যা বললেন খালেদ মুহিউদ্দীন
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যবহৃত একটি শব্দকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অনলাইন আলোচনায় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ‘ফকিরনি’ শব্দ ব্যবহারের বিরোধিতা করে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “যদি কাউকে ফকিরনি বলা অপমানজনক হয় তবে এই শব্দ সবার ক্ষেত্রেই সমানভাবে অপমানজনক হিসেবে বিবেচিত হওয়া উচিত।”
খালেদ আরও বলেন, “আপনি যদি কাউকে ফকিরনি বলেন তবে প্রথমেই আমাকে সে নামে ডাকতে হবে। কারণ আমারও আর্থিক অবস্থা তেমন আলাদা কিছু নয়। এখন বলুন, আমাকে কি আপনি এ নামে ডাকবেন?”
বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ নোটিশ দেওয়ার বিষয়ও আলোচনায় আসে। খালেদের মতে, এ সিদ্ধান্ত এবং পরে নোটিশ প্রত্যাহার বিএনপির ভেতর নীতিগত দ্বন্দ্ব ও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
তিনি প্রশ্ন করেন, “তিনি এমন কী নতুন কথা বলেছেন, যার জন্য তাকে শোকজ করা হলো?”একইসঙ্গে তিনি উল্লেখ করেন, গত এক বছরে বিএনপির রাজনীতিতে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘৭১-এর আবেগ’ নতুনভাবে হাজির হলেও দলটির অবস্থান এখনো অস্পষ্ট।
খালেদ দৃঢ়ভাবে বলেন, “৭১ আমাদের জাতিকে এক করেছে, বিভক্ত করেনি।” তার অভিযোগ— আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের উত্তরাধিকারকে একচেটিয়া করে তা ব্যবসায় পরিণত করেছে এবং এক ধরনের ‘ফ্যাসিবাদী কাঠামো’ দাঁড় করিয়েছে।
তিনি যোগ করেন, “মুক্তিযুদ্ধকে সামনে রেখে একটি দখলদার রাজনৈতিক কাঠামো তৈরি করা হয়েছে যেখানে বঙ্গবন্ধুকেও ফ্যাসিবাদের প্রতীক বানিয়ে ফেলা হয়েছে।”
খালেদ সতর্ক করে বলেন, “এই ফ্যাসিবাদকে সমালোচনা না করলে তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।”আলোচনায় জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক এবং পাকিস্তানি প্রতিনিধিদের সাম্প্রতিক সফর প্রসঙ্গও আসে।
এ প্রসঙ্গে খালেদ বলেন, “৭১ এখনো আমাদের জাতিগত চেতনায় গভীর ক্ষত হয়ে আছে। এই ক্ষত নিরাময়ে সকল পক্ষের এমনকি জামায়াতেরও দায়িত্ব আছে।”
শেষে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক অঙ্গনে সম্মানজনক ও দায়িত্বশীল ভাষার ব্যবহার জরুরি। “কাউকে ছোট করে বা কটূক্তি করে রাজনীতি বড় হয় না। ভাষাই আমাদের রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার— সেটিকে কদর্য করা আত্মঘাতী।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে