ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শেয়ারবাজারে পতনের চেয়ে উত্থান বেশি, বাড়ছে আস্থা বিনিয়োগকারীদের
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দু’দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮১ পয়েন্ট। এর পরের দু’দিন সূচক কমেছে ১২ পয়েন্ট। আজ ডিএসইর সূচক বেড়েছে সাড়ে ৭৪ পয়েন্ট। এতে দেখা যায়, সূচক যেভাবে বেড়ছে, সেভাবে কমেনি। এটি বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থার বহি:প্রকাশ।
এদিকে, এদিকে, প্রথম কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ১২০০ কোটি ২ লাখ টাকা। পরের দিন ১১৭৭ কোটি ৭৭ লাখ টাকা, মঙ্গলবার ১২৪৭ কোটি ৭৬ লাখ টাকা এবং বুধবার হয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ টাকা। আজ হয়েছে ১১৩২ কোটি ৩১ লাখ টাকা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচক কমার চেয়ে উত্থানের পরিমাণ বেশি ছিল। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭.৯৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৮.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭.২০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৬.৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮১টির দর বেড়েছে, ৮৬টির দর কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি ৫২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৬০ কোটি ৭৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯.৯৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৯.৬৪ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি