ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেপ্টেম্বরেই নতুন দল নিবন্ধন : সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করবে ইসি, যা শেষ হবে অক্টোবরের প্রথমার্ধে।
ইসির প্রস্তুত করা সংসদ নির্বাচনের ২৪ দফা কর্মপরিকল্পনায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। এরপরই শুরু হবে সংলাপ।
সেপ্টেম্বরের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশি ও বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য নীতিমালা, নির্বাচন পরিচালনা (সংশোধন) আইন ২০২৫, প্রতীক সংক্রান্ত বিধান, এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংশোধনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে হালনাগাদ ভোটার তালিকা। তবে এই রোডম্যাপে ভোটের তারিখ বা নির্বাচনী তফসিলের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সময়সূচি অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর নির্বাচন তফসিল ঘোষণা করা হবে নির্বাচন শুরুর প্রায় দুই মাস আগে।
সিইসি আশা প্রকাশ করেছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল