ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-১৭: বড় জয়ে ফাইনালে চোখ বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বাংলাদেশ। সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে নেপালকে দ্বিতীয়বারের মতো হারিয়েছে বাংলার মেয়েরা।
আজ (বুধবার) বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে এর আগে গত ২৪ আগস্টও নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজকের জয়ে শিরোপার লড়াইয়ে ভালোভাবে টিকে রইল মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।
ম্যাচের মূল নায়ক ছিলেন সুরভী আকন্দ প্রীতি, যিনি একাই করেছেন তিন গোল। দলের হয়ে অন্য গোলটি করেন থৈনু মারমা।
ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য বাংলাদেশকে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৩৮ মিনিটে একক দক্ষতায় দলকে এগিয়ে দেন থৈনু। এর ঠিক সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নেপাল।
দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরানোর চেষ্টা করলেও ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন প্রীতি। এর নয় মিনিট পর, অর্থাৎ ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে তিনি বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষভাগ বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয়।
এই জয়ে চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ৯। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এখন পরবর্তী ম্যাচে শক্তিশালী ভারতকে হারাতেই হবে। টুর্নামেন্টের প্রথম পর্বে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ, তাই শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)