ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টেস্ট জয়ের ২০ বছর
ডুয়া নিউজ : বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম টেস্টে জয়টি পেয়েছিল ২০ বছর আগে। ২০০৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক সেই জয়ের আজ (শুক্রবার) ২০ বছর পূরণ হয়েছে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার চার বছর পর বাংলাদেশের প্রথম জয়টা পেয়েছিল বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রের কল্যাণে। ৪৫ রানে ছয় উইকেট নিয়ে দলের প্রথম জয়ে বড়সড় অবদান রেখেছিলেন তিনি।
এই জয়ে এনামুল ছাড়ার অবদান রেখেছিলেন বেশ কয়েকজন তারকা। প্রথম ইনিংসে অধিনায়ক হাবিবুল বাশারের ৯৪ রান, রাজিন সালেহর ৮৯ রান, মোহাম্মদ রফিকের ৬৯ এবং পাঁচ উইকেট বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দেয় ১৭৬ রানের।
দ্বিতীয় ইনিংসে বাশার আরেকটি হাফ সেঞ্চুরি (৫৫) করেন। এতে ৩৮৮ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৫৪ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র। এ ছাড়াও মাশরাফী বিন মোর্ত্তজা ও তাপস দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?