ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্কিন ক্যান্সার শনাক্ত, নাকের অংশ হারালেন মাইকেল ক্লার্ক
ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাইকেল ক্লার্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্লার্ক জানান, তার নাকের একটি অংশ ক্যান্সারের কারণে অপসারণ করতে হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো দেশে ত্বকের ক্যান্সার এখন একটি বাস্তব সমস্যা। এই বার্তার মাধ্যমে সবাইকে ত্বকের যত্ন ও নিয়মিত চেকআপে উৎসাহিত করতেই তার এই পোস্ট।
ক্লার্ক আরও লেখেন, নিরাময়ের চেয়ে প্রতিরোধই ভালো। তবে তার নিজের ক্ষেত্রে নিয়মিত চেকআপ এবং প্রাথমিক সনাক্তকরণ বড় ধরনের বিপদ এড়াতে সাহায্য করেছে।
বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ক্লার্ক ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটারদের একজন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১৭ হাজারের বেশি, যার মধ্যে রয়েছে ৩৬টি সেঞ্চুরি। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান ক্লার্ক।
এই সাবেক তারকা ক্রীড়াবিদের রোগে আক্রান্ত হওয়ার খবর তার ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি করলেও, তার সতর্ক বার্তা ত্বকের যত্ন ও সচেতনতার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)