ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডাকসু প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-কে সামনে রেখে রিটার্নিং অফিসার প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন।
নির্বাচনী প্রচারণার জন্য যে কোনো প্রার্থী যেসব ব্যানার, ফেস্টুন বা বোর্ড ব্যবহার করেছেন তাদেরকে আজ বিকেলের মধ্যে সমস্ত প্রচারণামূলক সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিতরণ করা যাবে। কোনো প্রার্থী পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙাতে পারবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে এসব প্রচারণামূলক সামগ্রী ব্যবহারকারী প্রার্থীদের আজ বিকেল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
টাস্কফোর্স সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য অনুরোধ জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত