ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সনদ বাস্তবায়ন চায় বিএনপি
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদ গঠনের চিন্তা যুক্তিসংগত নয় বলে মনে করছে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদের সর্বশেষ অগ্রগতি দলের নীতিনির্ধারকদের অবহিত করেন।
দলের অবস্থান অনুযায়ী, জুলাই সনদকে সংবিধান সংশোধনের বিষয় না ধরে রাজনৈতিক দলগুলোর জনগণের প্রতি অঙ্গীকার হিসেবে দেখা উচিত। এই অঙ্গীকার আইনের চেয়েও বেশি গুরুত্ব রাখে। যারা অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হবে, ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে।
বিএনপি মনে করছে, সংবিধান সংশোধনের প্রয়োজন নেই এমন সংস্কারসমূহ নির্বাচন-পূর্ব সময়ে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আর যেসব প্রস্তাব সংবিধান সংশোধনের আওতাভুক্ত, সেগুলো পরবর্তী নির্বাচিত সংসদের কাছে পাঠানো হবে।
জাতীয় ঐকমত্য কমিশন যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে, সেখানে গণভোট, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, কিংবা গণপরিষদ গঠনের মতো বিষয় আলোচনায় এসেছে। জামায়াতে ইসলামি প্রস্তাব করেছে রাষ্ট্রপতির ঘোষণা বা গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের। এনসিপি চায় নির্বাচন-পূর্ব গণপরিষদ গঠন। এসব প্রস্তাবের বিপরীতে বিএনপির অবস্থান হবে বাস্তব, কার্যকর এবং রাজনৈতিক ঐকমত্যভিত্তিক বাস্তবায়নের পক্ষে।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্ব না হলে নির্বাচন হবে না—এ ধরনের বক্তব্য নিয়েও আলোচনা হয়। বিএনপির মতে, রাজনৈতিক দলগুলো নিজেদের কৌশল অনুযায়ী বক্তব্য দিচ্ছে, এটি গণতন্ত্রের স্বাভাবিক অংশ। এসব নিয়ে সরাসরি বিরোধে না গিয়ে দলটি বরং ঐক্যমতের পথেই অগ্রসর হতে চায়।
এছাড়া সম্প্রতি প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ে রদবদল নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির নেতারা স্পষ্ট করেছেন, এসব রদবদলের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। তবে সরকার চাইলে সহযোগিতার জন্য বিএনপি প্রস্তুত এবং প্রয়োজনে নির্দিষ্ট একজন প্রতিনিধির মাধ্যমে সমন্বয়ের সুযোগ থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- গ্রাহকের টাকা আত্মসাৎ: আইল্যান্ড সিকিউরিটিজকে অর্থ ফেরতের নির্দেশ
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা