ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন।। চার দিনব্যাপী এই সম্মেলন সোমবার (২৫ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত চলবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ভারতের প্রতিনিধি দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অতিথিদের স্বাগত জানান।
ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। নয় সদস্যের এই দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
বিজিবি সদরদপ্তর, পিলখানায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চার দিনব্যাপী এই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান ও মানবপাচার রোধ, সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, যৌথ সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে ২৮ আগস্ট যৌথ আলোচনার সারসংক্ষেপ প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে