ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ: দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধ করেছেন। এ অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনকারীদের পক্ষ থেকে শওকাত ওসমান বলেন, প্রতিষ্ঠার ১৪ বছর পরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদের ২৫টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে প্রয়োজন অন্তত ৭৫টি শ্রেণিকক্ষ, সেখানে রয়েছে মাত্র ৩৬টি। ফলে অনেক সময় খোলা মাঠেই পাঠদান করতে হচ্ছে।
শওকাত ওসমান বলেন, শ্রেণিকক্ষের পাশাপাশি শিক্ষক সংকটও তীব্র আকার ধারণ করেছে, যার ফলে সেশনজট চরমে পৌঁছেছে। আবাসন, গ্রন্থাগার, পরিবহনসহ মৌলিক অবকাঠামোগত ঘাটতিও প্রকট। প্রতিদিন শিক্ষার্থীরা ফিটনেসবিহীন গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে যাতায়াত করছে।
ভূমিকা সরকার নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আর কোনো আশ্বাস চাই না। উন্নয়ন কার্যকর না হলে আন্দোলন চলবে। আমাদের দাবি পূরণ না হলে দক্ষিণাঞ্চল অচল করার কর্মসূচি দেব।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরাও একমত। তবে প্রতিটি কাজের একটি প্রক্রিয়া রয়েছে। ইতোমধ্যে নতুন ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডি দ্রুত শুরু হচ্ছে। জমি অধিগ্রহণ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। পরিবহন সংকট নিরসনে নতুন অর্থবছরে বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান