ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বসুন্ধরা কিংসের দায়িত্বে রোনালদোর সাবেক কোচ
দীর্ঘদিন কোচহীন সময় পার করার পর অবশেষে নতুন কোচ পেল বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবলের অন্যতম পরাশক্তি দলটি আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নতুন মৌসুমের জন্য নিয়োগ দিয়েছে। কিংসের ডাগআউটে বসবেন সেই গোমেজ, যিনি অতীতে কাজ করেছেন রোনালদো নাজারিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, পাবলো আইমার, স্যামুয়েল এতোদের মতো কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে।
এর আগে কিংস ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে দলে টানতে চাইলেও শেষ মুহূর্তে তিনি অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেন। ফলে আর্জেন্টাইন কোচের দিকেই ঝুঁকে কিংস।
কোচিং ক্যারিয়ারে মারিও গোমেজ মালয়েশিয়ার জোহর দারুল তাজিমকে ২০১৫ সালে এএফসি কাপসহ চারটি শিরোপা জিতিয়েছেন। এর আগে খেলোয়াড়ি জীবনেও তিনি সফল ছিলেন। দিয়েগো ম্যারাডোনার সমসাময়িক এই রক্ষণভাগের খেলোয়াড় আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবে ১৯৮২ ও ১৯৮৪ সালে ঘরোয়া লিগ জেতেন।
গত মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া করার পর এবার ঘরোয়া ও এশিয়ান ফুটবলে বড় কিছু অর্জনের লক্ষ্যে অভিজ্ঞ এই কোচকে দায়িত্ব দিয়েছে কিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)