ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেলো বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হারের ধাক্কা সামলে আজ (রোববার) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আলপি-সুরভীরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে জয়ের ভিত গড়ে ফেলে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমার বাড়ানো পাসে বল পেয়ে দর্শনীয় শটে দলকে এগিয়ে দেন থুইনুই মারমা। ঠিক বিরতির আগে, ৪৫ মিনিটে নেপালের গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে এলে তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান সুরভী আকন্দ প্রীতি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় রিয়া গোলকিপারকে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
পুরো ম্যাচেই বাংলাদেশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না হলে এবং ভাগ্য সহায় হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের তিনটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, নেপাল ম্যাচে ফেরার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
এই জয়ের ফলে টুর্নামেন্টে শক্ত অবস্থানে ফিরল বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট বাংলাদেশ আবারও নেপালের মুখোমুখি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা