ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আবারও মাঠের ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী
ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবার বসতে চলেছেন কোচের আসনে। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ 'এসএ২০'-এর দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।
আসন্ন মৌসুমের জন্য জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন সৌরভ। এর আগে তিনি দলটির মালিকানাধীন সংস্থা জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি আবারও সরাসরি মাঠের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন।
ক্রিকেট থেকে অবসরের পর ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন সৌরভ। তবে এরপর বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেওয়ায় সেই ভূমিকা থেকে সরে আসেন। বোর্ডের দায়িত্ব ছাড়ার পর তিনি ক্রিকেট পরিচালক হিসেবে জেএসডব্লিউ গ্রুপে যোগ দেন এবং এবার কোচিংকে ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে বেছে নিলেন।
আগামী ২৬ ডিসেম্বর থেকে এসএ২০ লিগের নতুন আসর শুরু হতে যাচ্ছে। আসর শুরুর প্রায় চার মাস আগেই দল গোছানোর পরিকল্পনায় নেমে পড়লো প্রিটোরিয়া ক্যাপিটালস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)