ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাঁচ কোম্পানির কব্জায় বিমা খাতের নিয়ন্ত্রণ
দেশের বিমা খাত কার্যত পাঁচটি বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই পাঁচ কোম্পানির দাপটে বিমা খাতে প্রতিযোগিতা কমে যাচ্ছে, ছোট প্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে এবং সেবা–পণ্যের বৈচিত্র্য সীমিত হয়ে পড়ছে। খাতটির সম্পদ ও প্রিমিয়ামের বেশিরভাগই শীর্ষ প্রতিষ্ঠানগুলোর দখলে। এর মধ্যে কোনো একটি প্রতিষ্ঠানে আর্থিক সংকট দেখা দিলে পুরো খাতই ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
জীবন বিমা খাতে বর্তমানে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৬০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ বা ৩৭ হাজার ৩৫৭ কোটি টাকার সম্পদ নিয়ন্ত্রণ করছে শীর্ষ পাঁচ কোম্পানি। প্রিমিয়াম আয়েও তাদের অংশীদারিত্ব ৬৫ শতাংশের বেশি। এ খাতে সরকারি প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশন একাই দখলে রেখেছে ৬.৪৫ শতাংশ সম্পদ এবং ৭.০১ শতাংশ প্রিমিয়াম।
অন্যদিকে, নন-লাইফ বিমা খাতে মোট সম্পদের পরিমাণ ২০ হাজার ৫৩০ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আছে ৬২.৬৭ শতাংশ বা ১২ হাজার ৮৬৫ কোটি টাকার সম্পদ এবং ৫৬.০২ শতাংশ প্রিমিয়াম। এককভাবে সাধারণ বিমা কর্পোরেশন দখল করে রেখেছে খাতটির ৪২.১৭ শতাংশ সম্পদ ও ২৭.১০ শতাংশ প্রিমিয়াম।
প্রতিবেদন বলছে, বিমা খাত আলাদা একটি সেক্টর হলেও এর কার্যক্রম ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বন্ড বাজার এবং পুঁজিবাজারের সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমানে জীবন বিমা কোম্পানিগুলো তাদের মোট বিনিয়োগের প্রায় ৬৩ শতাংশ সরকারি বন্ডে রেখেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানতের হার ২০২৩ সালের ১৫.৫৭ শতাংশ থেকে কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৩.২৫ শতাংশে।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই আমানতের অংশ ব্যাংক খাতের মোট আমানতের মাত্র ০.৯৫ শতাংশ। তাই বিমা কোম্পানিগুলো হঠাৎ টাকা তুলে নিলেও ব্যাংক খাতে বড় কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। তবে উল্টোভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ধসে পড়লে বিমা খাতও ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে, বিনিয়োগের ১০.৫৯ শতাংশ রাখা হয়েছে শেয়ারবাজারে, যার দুর্বল অবস্থার কারণে বিমা খাতের আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর